জয় শ্রীরাম প্রসঙ্গ : বুদ্ধিজীবীদের অভিযোগ মিথ্যে বললেন কঙ্গনাসহ ৬১ জন

আন্তর্জাতিক ডেস্ক

জয় শ্রীরাম কিংবা জয় হনুমানের মতো ধর্মীয় স্লোগান না বলার কারণে ভারতে সংখ্যালঘু মুসলিমদের গণপিটুনি, নির্যাতন, হেনস্থা, হত্যা ও অসহিষ্ণুতা ইস্যুতে গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে খোলা চিঠি দিয়েছিলেন ৮৯ জন বুদ্ধিজীবী। এবার বুদ্ধিজীবীদের সেই চিঠির পাল্টা মত প্রকাশ করে মোদির উদ্দেশে চিঠি লিখেছেন প্রসূন যোশী, কঙ্গনা রানাওয়াত, বিবেক অগ্নোহোত্রী, মধুর ভান্ডরকরসহ ৬১ জন ব্যক্তিত্ব।।

এই চিঠিতে দাবি করা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালো প্রশাসন চালানোর প্রচষ্টাতে আঘাত হানতেই মিথ্যেভাবে নির্দিষ্ট কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। খোলা চিঠিতে যারা সই করেছেন, তারা উপজাতি এবং পিছিয়ে পড়া মানুষদের উপর মাওবাদীদের হামলার সময় চুপ থেকেছেন।

গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে খোলা চিঠিতে ৮৯ জন বিশিষ্ট মানুষ দলিত ও মুসলিমদের গণপিটুনির ঘটনায় কড়া শাস্তি দাবি করেন তারা। এ ধরনের ঘটনায় জামিন ব্যতিরেকে যাবজ্জীবন সাজার দাবি জানানো হয়। চিঠিতে উঠে এসেছে ‘জয় শ্রী রাম’ প্রসঙ্গও। বলা হয়েছে, ‘দুঃখজনকভাবে বর্তমানে উস্কানিমূলক যুদ্ধের স্লোগানে পরিণত হয়েছে জয় শ্রী রাম যার ফলে আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এই নাম করেই বহু গণপিটুনির ঘটনা ঘটছে।

আগের সংবাদসৌদি আরবে প্রতিদিন ভাঙছে ১৪৪টি সংসার
পরবর্তি সংবাদ‘এস-৪০০’ অপারেশনে না নামাতে তুরস্কের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের