আন্তর্জাতিক ডেস্ক:
মরক্কোন এয়ারলাইন্সের বেলজিয়ামগামী একটি বিমান ঝাড়ের কবলে পড়ার পর যাত্রীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। তারা অন্তিম মূহুর্তের আশংকায় ইস্তেগফার ও কালিমা পাঠ করতে থাকেন।খবর, আল আরাবিয়্যাহ
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বোয়িং737 মডেলের বিমানটি ঝড়ের কবলে পড়ে বিপদজ্জনকভাবে ঝাকুনি খেতে থাকে। যাত্রীরা সামনের ছিট শক্ত করে থরে রেখে অন্তিম মূহুর্তটি ইমানের সাথে সমাপ্তির জন্য কালিমা ও ইস্তেগফার পড়তে থাকেন। আবার কেহ চিৎকার ও কান্নাকাটি করতে থাকেন।
তবে বিমানটি কোন ধরনের ক্ষয়ক্ষতির শিকার হওয়া ছাড়াই বেলজিয়ামের রাজধানীর দক্ষিনের চারলেরইর বিমান বন্দরে সফলভাবে অবতারণ করে।
গত ১৫ ও ১৬ ফেব্রুয়ারীতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও বেলজিয়ামে ডেনিস নামক ঝড়টি আঘাত হানে।১৭ তারিখ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
