ঝিনাইদহে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রীসহ দুজন নিহত

ফাতেহ ডেস্ক

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের সদর উপজেলায় মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রীসহ দুজন নিহত হয়েছেন। ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, একটি মাইক্রোবাস মাগুরা থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইসাইকেল আরোহী ও পরে এক স্কুলছাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আগের সংবাদমুহাম্মদ আল-ফাতেহ : যাঁর হাতে পতন ঘটেছে রোমান সাম্রাজ্যের
পরবর্তি সংবাদকৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ে চলছে চরম অনিয়ম, ভেস্তে যাচ্ছে সরকারি উদ্যোগ