ঝিনাইদহে হাফেজিয়া মাদ্রাসা ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার

ঝিনাইদহে হাফেজিয়া মাদ্রাসা ছাত্রের গলা কাটা অর্ধ-গলিত লাশ উদ্ধার

ফাতেহ ডেস্ক :

ঝিনাইদহের কালীগঞ্জে আলামিন হোসেন (১০) নামে এক হাফেজিয়া মাদ্রাসা ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে কালীগঞ্জের আড়পাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার অর্ধ-গলিত লাশ উদ্ধার করা হয়।

এর আগে, গত শনিবার বাড়ি পাশে একটি ওয়াজ মাহফিলে গিয়ে সে নিখোঁজ হয়।

নিহত আলামিন হোসেন উপজেলার আড়পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং হেরা ক্যাডেট হাফেজুল কোরআন মাদ্রাসার হেফজ শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, আড়পাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে কিছু জানাতে পারেনি পুলিশ।

আগের সংবাদইশা ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা
পরবর্তি সংবাদ৫ সহকর্মীকে গুলি করে হত্যার পর ভারতীয় জওয়ানের আত্মহত্যা