টাঙ্গাইলে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ২০টি ঘর

ফাতেহ ডেস্ক

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে টাঙ্গাইলের মধুপুরে স্বপন ফকির নামে আশ্রায়ণ কেন্দ্রের ১০টি পরিবারের ২০টি ঘর । বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা গ্রামে স্বপন ফকির আশ্রায়ণ কেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগুনে শিখা আশ্রায়ণ কেন্দ্রের এক এক করে ১০ পরিবারের ২০টি ঘরে লেগে যায়। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় দুই ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলোয়ার হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আশ্রায়ণ কেন্দ্রের বাসিন্দা নমেজ আলীর ঘরে আগুন লাগে। পরে এটি পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

আগের সংবাদশোলাকিয়ায় ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা হিফজুর রহমান
পরবর্তি সংবাদঈদের নামাজের নিয়ম