টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু

ফাতেহ ডেস্ক :

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরের দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কিছুটা যানজট থাকায় ওই ব্যাক্তি গাড়ি থেকে নেমে ট্রেন লাইন দিয়ে হাটাহাটি করছিলো। এসময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যাক্তিকে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, ভোর সাড়ে ৫টার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যাক্তি নিহত হয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। নাম পরিচয় না পাওয়ায় রেল পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসে মরদেহ নিয়ে যাবে।

আগের সংবাদযুক্তরাষ্ট্রের উদ্বেগজনক দেশের তালিকায় ফের মিয়ানমার
পরবর্তি সংবাদডলারের বিকল্প হিসেবে স্বর্ণমুদ্রা চালু করতে চায় মুসলিম দেশগুলো