টিভির সংবাদ শিরোনামে বিজ্ঞাপন বন্ধের নির্দেশ

ফাতেহ ডেস্ক

১ সেপ্টেম্বরের মধ্যে সব টিভি চ্যানেলের সংবাদ শিরোনামে বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাংক শেখর সরকারের বেঞ্চ এ রায় দেন।

বেসরকারি টেলিভিশনগুলোতে সংবাদ প্রচারের বিভিন্ন অংশে বিজ্ঞাপন প্রসঙ্গে হাইকোর্ট বলেন, সবাই টিভির খবর দেখতে চায় স্বচ্ছতার সঙ্গে। কিন্তু সেখানে খবরগুলো যদি স্পন্সর নেয় এই স্বচ্ছতা আর থাকে না।

কোন প্রতিষ্ঠানের কাছ থেকে বিজ্ঞাপন নিলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা সংবাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়- এমন অভিযোগে ২০১১ সালে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়।

আগের সংবাদমাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
পরবর্তি সংবাদএসএসসিতে পাসের হারে এগিয়ে রাজশাহী, পিছিয়ে সিলেট