টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মুহাজির নিহত

ফাতেহ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (৯ মে) ভোরে উপজেলার হোয়াইক্যংয়ের উলুবনিয়া সীমান্তে এ বন্দুকযুদ্ধ হয়। এ সময় ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা করেছে পুলিশ।

নিহত মাদক ব্যবসায়ীরা হলেন, নুর মোহাম্মদ ও মো. রফিক। তারা দুইজনই মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিক। তবে বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বার্তা২৪.কমকে এসব তথ্য নিশ্চিত করেন।

-এ

আগের সংবাদকরোনায় আক্রান্ত আফগান স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তি সংবাদকরোনা সংক্রমণে চীনের উহান মার্কেটের ভূমিকা অনস্বীকার্য : ডব্লিউএইচও