টেকনাফ লেংগুর বিল বড় মাদরাসার মুহতামিমের ইন্তেকাল

ফাতেহ ডেস্ক :

টেকনাফ সদর ইউনিয়নের লেংগুর বিল বড় মাদরাসার মুহতামিম মাওলানা ওবায়দুর রহমান (৭৭) আর নেই। আজ ১৩ অক্টোবর রবিবার ভোররাত সাড়ে ৩ টায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন ।

বাদ আছর বড় মাদরাসার মাঠে মরহুমের জানাজা অনু্ষ্টিত হবে বলে জানা যায়। ইন্তেকালের সময় ৫ ছেলে, ৪ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন ।

মাওলানা ওবায়দুর রহমান দীর্ঘ ৩ যুগ (৩৬ বছর) ধরে এমদাদীয়া লেঙ্গুর বিল বড় মাদরাসায় বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। এর আগে ১ যুগ (১২ বছর) টেকনাফ মুহাম্মদীয়া কাছেমুল উলুম মহেশখালীয়া পাড়া মাদরাসায় খেদমত করেছেন ।

আগের সংবাদজমিয়তের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত দিলেন ইমরান খান
পরবর্তি সংবাদথামছেই না সীমান্ত হত্যা, বিএসএফের গুলিতে নিহত আরও এক বাংলাদেশী