টেক্সাসে আবারও শ্বেতাঙ্গ বন্দুকধারীর গুলি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মাসের ব্যবধানে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। মিডল্যান্ড ও ওডেসার মধ্যবর্তী এলাকায় ৩০ বছর বয়সী এক শ্বেতাঙ্গ বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। আরও ২১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার বিকালে এই ঘটনা ঘটে। তবে পুলিশের গুলিতে একজন সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে বলে টেক্সাসের পুলিশ জানিয়েছে।

এ ব্যাপারে বিবিসির খবরে জানানো হয়েছে, একজন বন্দুকধারী লোক টানা গুলিবর্ষণ করলে ৫ জন নিহতের ঘটনা ঘটে।

এদিকে প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, ঘটনার সময় ইউএস ডাক সার্ভিসের একটি ভ্যান হাইজ্যাক করা হয়েছে।

আগের সংবাদপুলিশের উপর বোমা হামলা, আহত দুই পুলিশ সদস্য
পরবর্তি সংবাদআসামের এনআরসি, ইমরান খানের প্রতিক্রিয়া