টেলিভিশনের সংবাদ শিরোনামে বিজ্ঞাপন প্রচারে বাধা নেই

ফাতেহ ডেস্ক:

বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সংবাদের শিরোনামের বিভিন্ন অংশে বাণিজ্যিক স্পন্সর বা বিজ্ঞাপন প্রচারে আর বাধা নেই। বিজ্ঞাপন প্রচারে হাইকোর্টের জারি করা নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।আজ রোববার (১৮ অক্টোবর) আপিল বিভাগ এই আদেশ দিয়েছেন।

এর আগে গত বছর দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সংবাদ প্রচারের সময় শিরোনাম পড়ার বিভিন্ন অংশে কোনো ধরনের বাণিজ্যিক স্পনসরের বিজ্ঞাপন প্রচার করা যাবে না বলে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাংক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ নিষেধাজ্ঞা জারি করে আদেশ দিয়েছিলেন।

এ সময় আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী আবুল কাশেম ও শেখ তাহসীন আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পক্ষে ছিলেন আইনজীবী আসাদুল ইসলাম।

আগের সংবাদশীতে বাংলাদেশে করোনার বিস্তার রোধে প্রধানমন্ত্রীর দৃঢ় আশাবাদ
পরবর্তি সংবাদনভেম্বর পর্যন্ত সময় দিয়ে রাজধানীতে তার কাটা বন্ধ