
ফাতেহ ডেস্ক:
কুষ্টিয়া সদর উপজেলায় ট্রাকচাপায় ভ্যানচালকসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদাহ মহাসড়কের ভাদালিয়া এলাকা এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
