ট্রাক উল্টে ভারতে ১৯ জন নিহত

ফাতেহ ডেস্ক: প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি ট্রাক উল্টে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।

শনিবার (১৯ মে) সকালে গুজরাট রাজ্যের ভাবনগর-আহমেদাবাদ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যমে খবর জানানো হয় সিমেন্টবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। আহত ১৫ জনকে হাসপাতালে নেয়ার পর সেখানে আরও ৮ জনের মৃত্যু হয়। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আগের সংবাদতাবলীগ সম্পর্কে আল্লামা তকি উছমানির কয়েকটি মন্তব্য
পরবর্তি সংবাদখালেদা জিয়া কারাগারে ইফতার পাচ্ছেন ৩৯ টাকার