ট্রাম্পের ৫ হাজার কোটি ডলারের প্রলোভন প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনায় ইসরাইলের সম্মতি থাকলেও তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরা। কথিত এ অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে ফিলিস্তিনিকে ৫ হাজার কোটি ডলারের (৫০ বিলিয়ন) প্রলোভন দেখিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার এ পরিকল্পনা প্রণয়নে নেতৃত্ব দিচ্ছেন।

ফিলিস্তিনিদের জন্য একে ‘শতাব্দীর সেরা সুযোগ’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। আগামী সপ্তাহে বাহরাইনে এ পরিকল্পনা প্রকাশের আগে একটি ফান্ড তৈরির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে জানানো হয়েছে, এ ফান্ডের অর্থে ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এদিকে, তাৎক্ষণিকভাবে নতুন এ অর্থনৈতিক পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন।

আগের সংবাদঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে কুলাউড়ায় ভয়াবহ দুর্ঘটনা
পরবর্তি সংবাদবাংলাদেশ-মার্কিন বিমানবাহিনীর যৌথ মহড়া