ট্রাম্প প্রশাসন ছাড়ছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক ড্যান কোটস

ড্যান কোটস

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ছাড়ছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক ড্যান কোটস। রবিবার (২৮ জুলাই) এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ১৫ আগস্ট দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন কোটস। আর কোটসের স্থলাভিষিক্ত হবেন টেক্সাসের কংগ্রেস সদস্য জন র‍্যাটক্লিফ।

সাবেক মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের পর ট্রাম্প প্রশাসন ছাড়া প্রভাবশালী কর্মকর্তাদের সর্বশেষ সংযোজন ড্যান কোটস। জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও জাতীয় নিরাপত্তা সংস্থাসহ (এনএসএ) যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থার তদারকি করতেন কোটস। ডোনাল্ড ট্রাম্প নিয়মিত কোটসের মতামতের বিরোধীতা করে গেছেন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রাশিয়া ও উত্তর কোরিয়া বিষয়ে কোটস ও ট্রাম্পের মধ্যে প্রায়ই মতানৈক্য দেখা দিত।

নিজের পদত্যাগপত্রে কোটস লেখেন, ‘আড়াই বছরের দায়িত্ব পালনকালে মার্কিন গোয়েন্দা বিভাগগুলো অন্য যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। তাই আমি বিশ্বাস করি, জীবনের পরবর্তী অধ্যায়ের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার সময় এসেছে। পররাষ্ট্রনীতি নিয়ে বিভিন্ন সময়ে পরস্পরের মধ্যে মতানৈক্য হলেও গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট তাকে দায়িত্ব পালন করে যেতে বলেছেন।

আগের সংবাদমোবাইল আসক্তির কারণে বাড়ছে দাম্পত্য কলহ : ইউগভ
পরবর্তি সংবাদআসামে বেশির ভাগ বিদেশী অভিবাসী বাংলাদেশী : অভিবাসী শুমারি ২০১১