ট্রেন-বাসের সংঘর্ষ,নিহত ২

ফাতেহ ডেস্ক:

সাড়ে পাঁচ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক।

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের সাথে বাসের সংঘর্ষে একজন নিহত। শনিবার সকালে, এই দুর্ঘটনা ঘটে।

রংপুরের চিলাহাটি থেকে ছেড়়ে আসা নীলসাগর ট্রেনটির সাথে শনিবার ভোর ৪টা১০মিনিটে কালিয়াকৈরের সোনাখালি রেল ক্রসিংয়ে একটি বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে । এ সময় বাসের মধ্যে থাকা একজন যাত্রী নিহত হয়। আহত হয় বাসের আরও বেশ কয়েকজন যাত্রী ।

নীলসাগর ট্রেনের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন সাড়ে পাঁচ ঘন্টা বন্ধ ছিল।

আগের সংবাদঘূর্ণিঝড় ইটা: গুয়েতেমালায় ভূমিধসে ১৫০ মানুষের মৃত্যুর আশঙ্কা
পরবর্তি সংবাদকরোনা সচেতনতায় ৭ কিলোমিটার জুড়ে মানববন্ধন