‘ট্র্যাডিশনাল আর্ট ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করবে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদির রয়্যাল একাডেমি অফ আর্টসে একটি ট্র্যাডিশনাল আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছে সংস্কৃতিমন্ত্রী প্রিন্স বদর বিন আব্দুল্লাহ। ২০২০ সালের জন্য এপ্লিকেশন জমা নেয়া অচিরেই শুরু হবে বলে জানিয়েছেন তিনি। খবর আরব নিউজ।

এক হাজার শিক্ষার্থী নিয়ে তারা ইনস্টিটিউটের বিভিন্ন প্রোগ্রাম শুরু করবে। মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, ট্র্যাডিশনাল আর্ট ইনস্টিটিউটের উদ্দেশ্য হল—শিক্ষার্থীদের সৌদি আরবের ঐতিহ্যের সংরক্ষণ ও উন্নয়ন সম্পর্কে জানানো। ঐতিহ্যেবাহী শিল্প এবং কারুশিল্পে দক্ষ করে তোলা। চারু শিল্পীদের উৎসাহিত করা।

উল্লেখ্য, গত আগস্টে সংস্কৃতিমন্ত্রী ঘোষণা করেছিলেন, আর্ট ইনস্টিটিউটগুলো পরিচালিত হবে বাজার চাহিদা অনুপাতে। তারমধ্যে শিল্প ও কারুশিল্পের দিকে বিশেষ একটি আগ্রহের কথাও বলেছেন তিনি।

রাকিব

আগের সংবাদসিরিয়া ফেরত যুক্তরাষ্ট্রের সেনাদের ইরাকে থাকতে দেবে না বাগদাদ
পরবর্তি সংবাদযে কারণে বাড়ছে হালাল প্রসাধনীর বাজার