ঠাকুরগাঁওয়ে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে!

ঠাকুরগাঁওয়ে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

ফাতেহ ডেস্ক :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সাইফুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে রাসেল রানা (২৩)।

সোমবার দিবাগত রাতে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রাসেল রানা পলাতক। নিহত সাইফুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে।

সাইফুল ইসলামের স্ত্রী জোহরা বেগম জানান, একমাত্র ছেলে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। কথায় কথায় রেগে গিয়ে মারধর করতেন যে কাউকে। রাতে বেলায় এমন হত্যাকাণ্ড ঘটাবে কেউ ভাবতে পারেনি।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আগের সংবাদকাতারের প্রধানমন্ত্রী পদে রদবদল
পরবর্তি সংবাদমিজানুর রহমান আজহারী জামায়াতের প্রোডাক্ট : ধর্ম প্রতিমন্ত্রী