ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১ বাংলাদেশি

ফাইল ছবি

ফাতেহ ডেস্ক:

ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে সাবুল ইসলাম নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, বালিয়াডাঙ্গী উপজেলার তারাঞ্জুবাড়ি গ্রামের তমিজ উদ্দীনের ছেলে সাবুল ইসলামসহ কয়েকজন মিলে পাড়িয়া সীমান্তের ৩৮৭ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। এসময় ভারতের বারোঘরিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে সবাই পালিয়ে গেলেও সাবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়।

পরে স্থানীয়রা কাঁটাতারের পাশে লাশ পরে আছে এমন খবর বিজিবিকে জানায়। বিজিবি শনিবার দুপুরে বিএসএফকে চিঠি দিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানালে তারা আগ্রহ দেখায়। পরে পাড়িয়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে ৩৮৭ নং পিলার এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চায়।

এ বিষয়ে পাড়িয়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলতাফ জানান, ভারতের পুলিশের কাছে নিহতের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। সন্ধ্যায় লাশ ফেরত দেয়ার কথা জানিয়েছে বিএসএফ।

আগের সংবাদহবিগঞ্জে যৌতুকের বাড়তি টাকা দিতে না পারায় স্ত্রীকে অমানুষিক নির্যাতন স্বামীর
পরবর্তি সংবাদকাশ্মীর ইস্যুতে মোদি সরকারকে সমর্থনের শর্তে নিরাপদে দেশে ফেরার প্রস্তাব পেয়েছিলেন জাকির নায়েক