
ফাতেহ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন করছেন ছয় শিক্ষার্থী।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চারজন অনশন শুরু করার পর আজ বুধবার আরও দুজন যোগ দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কিংবা দায়িত্বপ্রাপ্ত কেউ এসে তাদের আশ্বস্ত না করলে শিক্ষার্থীরা অনশন থেকে সরবেন না বলে ঘোষণা দিয়েছেন।
ছয় শিক্ষার্থী হলেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাওহীদ তানজিম, দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনিন্দ্য মণ্ডল, পপুলেশন সায়েন্সেস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাঈন উদ্দিন, পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শোয়েব মাহমুদ, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রনি হোসেন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাফিয়া তামান্না।
এর মধ্যে তাওহীদ তানজিম ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। শোয়েব মাহমুদ, অনিন্দ্য মণ্ডল ও মাইন উদ্দিন হল সংসদের বিভিন্ন পদে প্রার্থী ছিলেন।
