ডাস্টবিন নবজাতক উদ্ধার

ডাস্টবিন থেকে নবজাতক শিশু উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালের ডাস্টবিন থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া জীবিত এক ছেলে নবজাতক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের ডাস্টবিন থেকে এক অ্যাম্বুলেন্স চালক নবজাতকটি উদ্ধার করেন। নবজাতকটি বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে।

অ্যাম্বুলেন্স চালক জানান, রাতে হাসপাতালের মর্গের সামনে শিশুর চিৎকার শুনতে পান। ডাস্টবিনের নিকটে গেলে নবজাতকটি নজরে পড়ে ৷ পরে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

জেলা সদর হাসপাতালের ডা. ইকবাল হোসেন বলেন, নবজাতকটি এখন সুস্থ আছে। যেহেতু ডাস্টবিনে ছিল তাই জীবাণু ছড়িয়েছে কিনা সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন নবজাতকটি পুরোপুরি সুস্থ হওয়ার পর সরকারি আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে ৷

আগের সংবাদবাজারে নতুন ইলিশ
পরবর্তি সংবাদসংকটে দেশ : দায়িত্ব নিতে হবে আলেমসমাজকে