ডিটেনশন ক্যাম্প থেকে ছাড়া পেয়ে হাসপাতালে উইঘুর মুসলিম

ডিটেনশন ক্যাম্প থেকে ছাড়া পেয়ে হাসপাতালে উইঘুর মুসলিম

আন্তর্জাতিক ডেস্ক :

চীনের ডিটেনশন ক্যাম্প থেকে ছাড়া পেয়েছেন একজন উইঘুর মুসলিম। তার শারীরিক অবস্থা এখন আশঙ্কাজনক।

‘ডকুমেন্টিং অপ্রেশন এগেইনস্ট মুসলিম’ জানিয়েছে, ‘উইঘুর মুসলিমটির শারীরিক অবস্থা এতটাই করুণ, তিনি নিজ হাতে খেতেও পারেন না। এখন তাকে হেলথ সেন্টারে এক সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া একটি ছবিতে দেখা যায়, ডিটেনশন ক্যাম্পে যাওয়ার আগে তিনি ছিলেন বেশ হৃষ্টপুষ্ট এবং সবল। মুখে ফুটে থাকতো হাসি। কিন্তু ক্যাম্প থেকে বেরুবার পর তাকে চেনাই যাচ্ছে না।

উল্লেখ্য, চীন কর্তৃপক্ষের মতে উইঘুর মুসলিমটির ‘রি-এডুকেশন’ সম্পন্ন হয়েছে।

আগের সংবাদমুফতি ইদরীস কাসেমীর ইন্তেকালে পয়ামে ইনসানিয়াতের শোক প্রকাশ
পরবর্তি সংবাদ১২ ও ১৩ ডিসেম্বর চট্টগ্রামে শানে রেসালত সম্মেলন