
ফাতেহ ডেস্ক:
ডিমের অস্থির বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সরকারের বিভিন্ন সংস্থা। এরই ধারাবাহিকতায় এবার অভিযানে নেমেছে র্যাব। সোমবার (১৪ আগস্ট) ভোর ছয়টায় রাজধানীর কাপ্তান বাজারে ডিমের আড়তে অভিযান চালায় র্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।
কাপ্তান বাজার থেকে শুরু হওয়া এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন র্যাবের এডিশনাল এসপি সাইফুর রহমান। কাপ্তান বাজারের অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তিনি।
এদিকে গত কয়েকদিনের ব্যবধানে রাজধানীতে ডিমের দাম হালিপ্রতি প্রায় ১০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।
