‘ডিল অব দ্যা সেঞ্চুরির’ কড়া প্রতিবাদ মাহমুদ আব্বাসের

ফাতেহ ডেস্ক

আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ বর্ণবাদী প্রথাকে শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ফিলিস্তিন বিষয়ক এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

‘ডিল অব দ্যা সেঞ্চুরির’ কড়া প্রতিবাদ জানিয়ে মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে এ পরিকল্পনা উত্থাপন করা হয়েছে। ফিলিস্তিনি জনগণ এ পরিকল্পনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

এদিকে ওই বৈঠকে ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনার বিরোধিতা করেছে নিরাপত্তা পরিষদের ইউরোপীয় দেশগুলো। বৈঠক শুরু হওয়ার আগে বেলজিয়াম, এস্তোনিয়া, জার্মানি, পোল্যান্ড ও ফ্রান্সের পক্ষ থেকে ফিলিস্তিন সঙ্কট প্রসঙ্গে একটি যৌথ বিবৃতি পড়ে শোনানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ২৮ জানুয়ারি ইসরাইল-ফিলিস্তিন সঙ্কট নিরসনের নামে শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনা প্রকাশ করেন। এতে ফিলিস্তিনের আল-কুদস বা জেরুসালেম শহরকে ইহুদিবাদী ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে।

-এও

আগের সংবাদদুর্নীতিবাজদের কঠোর বার্তা দিলেন হাইকোর্ট
পরবর্তি সংবাদগড়ে প্রতিদিন ইসলাম ধর্ম গ্রহণ করছেন ৬০০০ বিধর্মী