ডুমুরিয়ায় বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১

ফাতেহ ডেস্ক

খুলনার ডুমুরিয়া উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক শেখ এমদাদুল (৩৯) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নারী ও শিশুসহ ৩০ জন।

রোববার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার কার্ত্তিকডাঙ্গা এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ এমদাদুল হক বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের শেখ কেয়ামউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে যাত্রীবাহী একটি বাস পাইকগাছা থেকে খুলনা যাচ্ছিল। পথে কার্ত্তিকডাঙ্গা এলাকায় খুলনা থেকে সাতক্ষীরাগামী পাঙ্গাসের পোনা বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক এমদাদুল নিহত হন। এ সময় নারী ও শিশুসহ উভয় পরিবহনের অন্তত ৩০ জন আহত হন।

আগের সংবাদযুদ্ধবিমানের জ্বালানি ট্যাঙ্ক খসে গোয়া বিমানবন্দরে আগুন
পরবর্তি সংবাদত্রিদেশীয় সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে