ডেঙ্গুজ্বরে অতিরিক্ত আইজিপির স্ত্রীর মৃত্যু

ফাতেহ ডেস্ক

ডেঙ্গুজ্বরের নির্মম শিকার হয়ে এবার মৃত্যুবরণ করলেন অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন কোরেশির স্ত্রী সৈয়দা আক্তার (৫৪)।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সৈয়দা আক্তার ৩০ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশলাইনস হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে শনিবার তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার মৃত্যু হয় তার।

আগের সংবাদকম মূল্যের কারণে কুরবানির চামড়া নষ্ট করার অনুমতি শরিয়তে নেই
পরবর্তি সংবাদএই ১২টি হেল্পলাইন দিচ্ছে সরকারি সেবা