ডেঙ্গুজ্বরে গৃহবধূ ও স্কুলছাত্রের মৃত্যু

ফাতেহ ডেস্ক

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সুফিয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। সুফিয়া বেগম উপজেলার বানুড়িয়া গ্রামের আবদুর রহিমের স্ত্রী।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুসাইন শাফায়াত জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সুফিয়া বেগম সোমবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

তার আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় নবম শ্রেণির ছাত্রের। মারা যাওয়া স্কুলছাত্রের নাম জিসান (১৫)। সে গাজীপুর সদর উপজেলার সামন্তপুর গ্রামের মো. বিল্লাল হোসেনের ছেলে। সে ছোট দেওরা অগ্রণী স্কুলের নবম শ্রেণিতে পড়ত।ডেঙ্গুজ্বর কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ

জিসানের ভগ্নিপতি জাকির হোসেন জানান, এক সপ্তাহ আগে থেকে জ্বরে ভুগছিল জিসান। তাকে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে সোমবার রাত ১১টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মঙ্গলবার সকাল ৭টায় তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সকালে আইনি প্রক্রিয়া শেষে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছে।

আগের সংবাদভারত-পাকিস্তান নিজেদের মধ্যে কাশ্মীর বিষয়টির ‘খুব ভাল সমাধান’ করতে পারে : ট্রাম্প
পরবর্তি সংবাদরাজধানীতে সন্তানকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা