ডেঙ্গুজ্বরে শিশু জারিফার মৃত্যু

ফাতেহ ডেস্ক

আজিমপুর লিটল অ্যাঞ্জেল স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্রী জারিফা জাহান। বয়স ৯। অ্যাঞ্জেলের মতোই দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ত মায়ের কোলে। এখন আর ও দৌড়াবে না। ডেঙ্গুজ্বরে শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। টানা পাঁচ দিন ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে তার মৃত্যু হয়।

জারিফার বাবার নাম জলিল আহমেদ, মা রেহানা আক্তার। তারা থাকতেন রাজধানীর আজিমপুরে।

কান্নাজড়িত কণ্ঠে জারিফার মামা সুমন গণমাধ্যমকে বলেন, গত বুধবার জারিফাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকেই তাকে আইসিইউতে রাখা হয়। আজ সকাল পৌনে ৯টার দিকে সে মারা যায়।

আগের সংবাদবন্যা কেড়ে নিয়েছে ৭৫টি প্রাণ
পরবর্তি সংবাদভারতের অস্ত্রভাণ্ডারে যোগ হলো ভয়ঙ্কর বোমারু হেলিকপ্টার