
ফাতেহ ডেস্ক
রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটিতে শান্তিপূর্ণ ভোট শেষে, এই মুহূর্তে চলছে গণনা। বিরূপ আবহাওয়ার কারণে সকালে ভোটার একেবারে কম থাকলেও, দুপুরের দিকে কিছুটা বেড়েছে। উত্তরার একটি কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। আর ভোটকেন্দ্র ফাঁকা উল্লেখ করে জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ নানা অনিয়মের অভিযোগ করেন।
ভোট শুরুর আগেই কেন্দ্রগুলোতে উপস্থিত ছিলেন প্রার্থীদের এজেন্ট। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে কেন্দ্রগুলো ছিল প্রায় ফাঁকা।
তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কমে আসে। কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররাও। নির্বিঘ্নে ছোট ছোট লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন তারা।
সকাল ৯ টায় উত্তরার আজমপুরে হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে বোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানান তিনি।
গুলশানের মানারাত স্কুলে বেলা সাড়ে ১২টার দিকে ভোট দেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমদ। এসময় তিনি বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেন।
ভোট উপলক্ষে যান চলাচলে বিধি নিষেধ থাকায় রাজধানীর সড়ক বেশ ফাঁকা। রিকশা-ভ্যানে নির্দিষ্ট গন্তব্যে যেতে হয় পথচারীদের।
