ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে ডাকসুতে আইন পাশ হচ্ছে

ফাতেহ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের জন্য ডাকসুর গঠনতন্ত্রে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে। আর এর মধ্য দিয়ে ঢাবি ক্যাম্পাসে আইনিভাবে নিষিদ্ধ হতে যাচ্ছে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) বৈঠক শেষে সাংবাদিকদেরকে এমনটা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ বৃহস্পতিবার ডাকসু ভবনে কার্যনির্বাহী কমিটির এ বৈঠক হয়।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ঢাবিতে ধর্মভিত্তিক, সাম্প্রদায়িক ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয় ডাকসুতে সবাই একমত হয়েছে। ডাকসুর গঠনতন্ত্রে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটে আলোচনা উত্থাপন করা হবে বলে উপাচার্য সাংবাদিকদের জানান।

জানুয়ারিতে ডাকসু নির্বাচনে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি নিয়ে বিক্ষোভ করেছিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলো বেশ তৎপর হয়ে ওঠে। ডাকসুর কোনো আইনে এখন পর্যন্ত ধর্ম ভিত্তিক রাজনীতির ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও সংগঠনগুলো বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল কর্মসূচি পালন করতে পারবে না। তাদের এই কথার সঙ্গে এখন সুর মিলিয়েছে ছাত্রলীগ-ছাত্রদল-সহ অন্যান্যি ছাত্রসংগঠনগুলোও।

আগের সংবাদঅভিযানের সময় ক্যাসিনো থেকে বিদেশিদের পালাতে সহায়তা করায় বরখাস্ত ২ পুলিশ সদস্য
পরবর্তি সংবাদগ্যাস্ট্রিকের চিকিৎসায় বহুল সেবনকৃত ট্যাবলেট রেনিটিডিনে ক্যান্সারের উপাদান