ঢাকা-মোমেনশাহি মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৩

ফাতেহ ডেস্ক

পণ্যবাহী ট্রাক ও একটি মাছবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে মোমেনশাহির ভালুকা উপজেলায় তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-মোমেনশাহি মহাসড়কের মেহেরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন পিকআপচালক নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার প্রশন্নপূর গ্রামের কাদের ভূইয়ার ছেলে তাহের আলী, তার ভাগ্নে হেলপার একই উপজেলার ছিয়াদার গ্রামে ওয়াহেদ আলীর ছেলে বাবলু ও মাছ ব্যবসায়ী তাহের মিয়া (৪৫)। তার বাড়ি নেত্রকোনা জেলায়।

ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকাগামী মাছবাহী পিকআপভ্যান পেছন থেকে একটি পণ্যবাহী ট্রাককে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানচালক, হেলপার ও মাছ ব্যবসায়ী নিহত হন।

তিনি আরও বলেন, পরে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ময়না-তদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আগের সংবাদকান্দাহারে তালেবানের হামলা, সরকারি কর্মকর্তাসহ ন্যাশনাল ফোর্সের ৬৫ সদস্য নিহত
পরবর্তি সংবাদসোমবার বিকালে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা