তাকমিল পরীক্ষার তারিখ নির্ধারণ কাল

ফাতেহ ডেস্ক:

চলতি বছরের তাকমিল পরীক্ষার তারিখ নির্ধারণ, পরীক্ষা হল বা মারকাজ বাছাই হবে আগামীকাল বৃহস্পতিবার। কওমি মাদরাসার সমন্বিত সর্বোচ্চ বোর্ড আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের নিয়মতান্ত্রিক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হবে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাইয়াতুল উলইয়ার সদস্য ও মিরপুরের আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

এছাড়া নতুন চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ, হাইয়াতুল উলইয়ার নিজস্ব সফটওয়্যার অনুমোদনের বিষয়ও রয়েছে আগামী বৈঠকের আলোচ্য বিষয়ের মধ্যে।

জানা গেছে, বৈঠকে হাইয়াতুল উলইয়ার সাবেক চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া পরিচালনা করবেন হাইয়াতুল উলইয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

আগের সংবাদধর্ষণের ঘটনায় সালিশ করা কেন অবৈধ নয়, জানতে চাইলেন হাইকোর্ট
পরবর্তি সংবাদকরোনার দ্বিতীয় ঢেউ: মসজিদের মাইকে স্বাস্থ্যবিধি প্রচারের নির্দেশ