
ফাতেহ ডেস্ক:
হাইয়াতুল উলইয়ার তাকমিল পরীক্ষা আগামীকাল ২০ সেপ্টেম্বর রোববার অনুষ্ঠিত হবে।
সংস্থাটির ভেরিফাইড ফেসবুক পেইজে পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ ইসমাইল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪৪১ হিজরী/২০২০ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার তারিখ ও সময় বহাল আছে। আগামীকাল ২০ সেপ্টেম্বর ২০২০, রবিবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে, ইনশা-আল্লাহ।
আল্লাহ তা‘আলা জোন যিম্মাদার, নেগরান ও সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে দায়িত্ব পালনের তাওফিক দান করুন এবং পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা আসান করুন। আমীন।
