
আন্তর্জাতিক ডেস্ক
আশুরা উপলক্ষে শিয়াদের আয়োজিত তাজিয়া মিছিলে অংশগ্রহণ করতে গিয়ে ইরাকের কারবালায় পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত ও শতাধিক লোক আহত হয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
প্রতি বছরের ন্যায় এ বছরও মহররম ও আশুরা উপলক্ষে কারবালা এলাকায় আয়োজিত হয় শিয়াদের তাজিয়া মিছিল। হঠাৎ করে মিছিলে হুড়াহুড়ি শুরু হলে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বাগদাদ থেকে ১০০ কিলোমিটার দূরে কারবালায় মঙ্গলবারের দুর্ঘটনাটি সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক। হাজার হাজার শিয়া ধর্মাবলম্বী এতে অংশগ্রহণ করেছিল।
সূত্র : মিডল ইস্ট আই
