তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া’র কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ আজ

তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া (কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) বাংলাদেশ এর অধীনে ৩০তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ আজ (৩ এপ্রিল) বুধবার সকাল ১১টায় প্রকাশিত হতে যাচ্ছে।

বোর্ডটির দফতর সম্পাদক মাওলানা আহসান হাবীব গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান,‘আলহামদুলিল্লাহ আমাদের যাবতীয় কাজ গুছানো হয়েছে। এখন ফল প্রকাশের অপেক্ষা। ইনশাআল্লাহ, আগামীকাল ২৩ শে রমজান বুধবার সকাল ১১টায় ফল প্রকাশ করা হবে’।

তিনি জানান, ‘বোর্ডের কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদ্রাসা) বগুড়ার তানযীম ভবনে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তানযীমের সদর মুফতী আরশাদ রহমানী, নাযিমে ইমতিহান মাওলানা আব্দুল হক হক্কানীসহ অন্যান্য কর্মকর্তারা’।

উল্লেখ্য, আল-হাইআতুল উলয়া লিল-জামিআ’তিল কওমিয়া বাংলাদেশ’র অধীন ৬টি বোর্ডের অন্যতম একটি বোর্ড তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া। এ বোর্ডের অধীনে কওমি মাদরাসার মিশকাত (ফযীলত), শশম, হাশতম ও দহম শ্রেণির পরীক্ষা হয়ে থাকে।

আগের সংবাদআফগান জনগণের পাশে থাকার আশ্বাস দিল তুরস্ক
পরবর্তি সংবাদবেফাকের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার