তাপসের ধানমন্ডি আসনে আ. লীগের প্রার্থী মহিউদ্দিন

ফাতেহ ডেস্ক

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন। এক সময়ের শীর্ষ ব্যবসায়ী নেতা জানালেন, শেখ হাসিনার উন্নত, সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে অংশীদার হতেই তার প্রার্থীতা। জনগণের রায় পেলে আবদান রাখতে চান নির্বাচনি এলাকার উন্নয়নে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং পোশাক শিল্পের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন। ঢাকা-১০ আসন ধানমন্ডি থেকে উপ-নির্বাচনে নৌকার মনোননয়ন নিয়ে শুরু ভোটের রাজনীতিতে পথচলা।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন ট্রেজারার কেরাণীগঞ্জের হামিদুর রহমান এমপির সঙ্গে রাজনীতি করতেন তার বাবা। কাজ করেছেন বঙ্গবন্ধুর সঙ্গেও। তাই উত্তরাধীকার সূত্রেই আওয়ামী লীগের রাজনৈতিতে হাতেখড়ি শফিউল ইসলাম মহিউদ্দিনের। ঢাকা কলেজে ছাত্রলীগ দিয়ে শুরু তার সক্রিয় রাজনীতি। তারপর যুবলীগ হয়ে আওয়ামী লীগে।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের অসমাপ্ত কাজ সম্পন্ন করা তার অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি। পাশাপাশি চেষ্টা থাকবে জনদুর্ভোগ লাঘবের।

মধ্যবিত্ত পরিবার জন্ম ও বেড়ে উঠার কারণে সাধারণের সঙ্গে মিশতে স্বাচ্ছন্দবোধ করেন শফিউল ইসলাম মহিউদ্দিন।

-এও

আগের সংবাদরোহিঙ্গা ক্যাম্প ঘিরে স্থাপন করা হচ্ছে কাঁটাতারের বেড়া
পরবর্তি সংবাদ৫ সংসদীয় আসন ও চসিকের আ. লীগের প্রার্থী ঘোষণা