
আন্তর্জাতিক ডেস্ক:
মসজিদে তারাবি পড়ার সময় গুলি করে হত্যা করা হয়েছে সোমালিয়ার সাবেক গোলরক্ষক আবদিওয়ালি ওলাদ কানিয়ারেকে। গত বৃহস্পতিবার এ হত্যাকাণ্ড ঘটায় দুর্বৃত্তরা।
সোমালিয়ার ফুটবল ফেডারেশন জানিয়েছে, রাজধানী মগাদিশু থেকে ২৮ কিলোমিটার দূরের আফগুয়ি শহরের এক মসজিদে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনার সময় এশার নামাজের পর তারাবি আদায় করছিলেন কানিয়ারে।
উল্লেখ্য, ৩৯ বছর বয়সী কানিয়ারে ২০১৫ সালে অবসর নিয়েছিলেন। অবসরের পর দেশটি যুব ফুটবলে গোলরক্ষক কোচ হিসেবে কাজ করছিলেন। সিএএফ ‘বি’ লাইসেন্সধারী এই কোচ স্থানীয় এক ক্লাবের সঙ্গেও যুক্ত ছিলেন।
