
আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানে দীর্ঘ ১৮ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে তালেবানের সঙ্গে আলোচনায় বসতে চান বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আমেরিকায় তাঁর প্রথম সরকারি সফরে গিয়ে সংবাদমাধ্যমকে এ কথা জানান তিনি। খবর এএফপি’র।
তিনি বলেন, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গেও তালেবানের সাথে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলেছি, এখন তালেবানের সঙ্গে আলোচনা করবো এবং তাদেরকে আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসাতে সর্বোচ্চ চেষ্টা চালাবো।
শান্তি বিষয়ক মার্কিন প্রতিষ্ঠানে বক্তব্য দেয়ার সময় পাক প্রধানমন্ত্রী বলেন, ২০১৮ সালের জুলাইয়ে নির্বাচনে জয়লাভের পর মাত্র কয়েকমাস পরে তিনি আফগান তালেবানের সাথে যোগাযোগ করেছিলেন। তবে তখন তিনি তাদের সাথে কোন আলোচনা করেননি কারণ কাবুলের অবস্থা তখন তালেবানের সাথে আলোচনার পক্ষে ছিল না।
তিনি বলেন, আমি সর্বদা বলেছি যে সামরিক পদক্ষেপের মাধ্যমে আফগান যুদ্ধের সমাধান করা যাবে না।
তিনি আরো বলেন, এ কারণে তাদের মধ্যে আস্থা অর্জনে আমি আমি সক্ষম হয়েছি।
