তালেবানের সাথে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি: মাইক পম্পেও

ফাতেহ ডেস্ক

আফগানিস্তানে দেড় যুগের যুদ্ধের সমাপ্তিতে তালেবানের সাথে শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারও এর আগে আফগান তালেবানদের সাথে একটি প্রস্তাব নিয়ে দরকষাকষি চলছে বলে জানিয়েছিলেন।

জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার ‘মৃত্যু ঘটেছে’ বলে মন্তব্য করেছিলেন। গত বৃহস্পতিবার মাইক পম্পেও জানান, প্রেসিডেন্ট এখন তালেবানের সাথে ফের আলোচনা চালিয়ে যেতে সবুজ সঙ্কেত দিয়েছেন। আলোচনার অগ্রগতি নিয়ে তিনি সন্তুষ্টিও জানিয়েছেন। দরকষাকষিতে জটিলতা ছিল, তবুও আলোচনা চলছে। যদিও শান্তিচুক্তি এখনো অর্জিত হয়নি, বলেছেন পম্পেও।

তিনি বলেছেন, ‘আশা করছি, কেবল একটি কাগজ নয়, সহিংসতা উল্লেখযোগ্য পরিমাণ কমবে, এমন পর্যায়ে পৌঁছাতে পারব আমরা। যদি আমরা ওই পর্যায়ে যেতে পারি এবং কিছু সময় এ অগ্রগতি ধরে রাখতে পারি, তা হলে আফগানিস্তানের সব পক্ষের সাথে আমরা সত্যিকারের শান্তি আলোচনা নিয়ে এক টেবিলে বসতে পারব।’ সূত্র: রয়টার্স

-এও

আগের সংবাদভারতীয় হাইকমিশন সড়কের নাম ‘ফেলানী সড়ক’ করার দাবি ভিপি নুরের
পরবর্তি সংবাদরোহিঙ্গা ক্যাম্প ঘিরে স্থাপন করা হচ্ছে কাঁটাতারের বেড়া