ফাতেহ ডেস্ক :
তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে হিন্দের আমির আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানী। আগামী ৭ নভেম্বর (বৃহস্পতিবার) ইউ এস বাংলা বিমানের একটি ফ্লাইটে করে সিলেট বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তার।
তিন দিনের এই সফরে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আংশগ্রহণ করবেন তিনি।
প্রথম দিন বৃহস্পতিবার (৭ নভেম্বর) মাগরিবের পর মাখজানুল উলুম দারুল হাদীস (দ্বী-পাক্ষিক টাইটেল) মাদরাসা রাজারগাঁও-এর এনামী জলসায় বয়ান করবেন। রাত ৯টায় জামিয়া মুহিউসসুন্নাহ মানিককোণা হাওরতলা গােলাপগঞ্জ মাদরাসার বার্ষিক ইসলামী মাহফিলে বয়ান করবেন।
দ্বিতীয় দিন শুক্রবার (৮ নভেম্বর) জুমার নামাজের আগে সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ, বন্দর বাজারে বয়ান এবং জুমার পর আন্ডারগ্রাউন্ডে পুরুষদের বায়াত করবেন। মাগরিব নামাজের পর দরবস্ত আল-মনসুর মাদরাসায় বয়ান করবেন।
তৃতীয় দিন শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় মদনী মঞ্জিল, চৌকিদেখী, সিলেটে মুরিদদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিন বেলা সাড়ে ১১টায় সিলেট থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন। মাগরিবের পর বয়ান করবেন দারুল উলুম মাদানীনগর মাদরাসার বার্ষিক ইসলাহি জোড়ে।
