তিন বছর পর কাতার ও আরব আমিরাতের মধ্যে ডাকযোগাযোগ শুরু

তিন বছর পর কাতার ও আরব আমিরাতের মধ্যে ডাকযোগাযোগ শুরু

আন্তর্জাতিক ডেস্কঃ

জাতিসংঘ ডাকসংস্থার সাথে কাতার ও অবরোধ আরোপকারী চারটি দেশের বৈঠকের পরে কাতার ও আরব আমিরাতের মধ্যে পূণরায় ডাকযোগাযোগ শুরু হয়।

রয়টার্সের বরাতে রাশিয়ার স্পুটনিকের প্রতিবেদনে বলা হয়, সম্পর্ক জোরদারের পদ্ধতির অংশ হিসেবে অবরোধ আরোপকারী দেশগুলো ও কাতারের সংশ্লিষ্ট পক্ষ সুইজারল্যান্ডে জাতিসংঘ ডাক অফিসে ২৯ জানুয়ারী মিলিত হন। বলেন, জাতিসংঘের আন্তর্জাতিক প্রেস ইউনিয়নের মূখপাত্র ।

২০১৭ সালের জুনে সৌদি আরব, আরব আমিরাত, বাইরাইন ও মিসর কাতারের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে সকল ধরনের  কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে। যদিও কাতার অভিযোগকে বরাবরই অস্বীকার করে আসছে। তারপর থেকেই তাদের মধ্যে ডাকাবিনিময় বন্ধ হয়ে যায়।

এখন পর্যন্ত অবশ্য মিসর কিংবা সৌদি আরবের ডাকযোগাযোগ ছিন্ন রয়েছে।

কাতারি বিশ্লেষক আব্দুল্লাহ আব্দুল আযীয বলেন, ‘সম্প্রতি ঘোষণা ছাড়াই এই চারটি দেশ কাজেকর্মে কার্যত সম্পর্ক উন্নয়নে অগ্রসর হচ্ছে বলে দেখা যাচ্ছে।’

আগের সংবাদগড়ে প্রতিদিন ইসলাম ধর্ম গ্রহণ করছেন ৬০০০ বিধর্মী
পরবর্তি সংবাদআগামী বছরের বিজয় দিবসে মেট্রোরেলের উদ্বোধন