
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান গ্রহণ করতে যাচ্ছে তুরস্ক।
সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয়, ইতিমধ্যে তুরস্কের পথে রওনা হয়ে গেছে শক্তিশালী রুশ ক্ষেপণাস্ত্র এস-৪০০।
বিবিসির খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্রবাহী দুটি কার্গো বিমান রাশিয়ার সামরিক বিমান ঘাঁটি থেকে আঙ্কারার উদ্দেশে রওনা হয়েছে। মঙ্গলবারের মধ্যেই তা তুরস্কে পৌঁছে যাবে।
