তুরস্কের মুশ শহরে জরুরি অবস্থা জারি

ফাতেহ ডেস্ক

নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কায় তুরস্কের মুশ শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। টানা ১৫ দিন সেখানে জরুরি অবস্থা জারি থাকবে।

গত রোববার অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে মুশ শহরে মেয়র পদে অল্প ভোটের ব্যবধানে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) প্রার্থী জয়লাভ করার পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, মুশ শহরে একেপির প্রার্থী ৩৪.৮৩ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে, বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) প্রার্থী পেয়েছেন ৩৩.৪৯ শতাংশ ভোট। সিএইচপি ওই ফলাফল প্রত্যাখ্যান করে বলেছে, আড়াই হাজার ভোট নষ্ট করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসন ওই শহরে ১৫ দিনের জন্য সব ধরনের বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করেছে। এ ছাড়া কেউ এ বিষয়ে গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে পারবে না। মুশ শহরটি তুরস্কের পূর্বাঞ্চলীয় মুশ প্রদেশের রাজধানী।

উল্লেখ্য, সোমবার অনুষ্ঠিত তুরস্কের স্থানীয় পরিষদ নির্বাচনে জাতীয়ভাবে ভালো করলেও রাজধানী আঙ্কারাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় হেরে গেছে ক্ষমতাসীন একেপি।

আগের সংবাদভিপি নুর অবরুদ্ধ, মেয়েদের মাথায় ডিম
পরবর্তি সংবাদক্যাপ্টেন কুকের ৬শ বছর আগেই অস্ট্রেলিয়া আবিষ্কার করে মুসলিমরা!