তুরস্কে নতুন দল ঘোষণা করলেন এরদোগানের দীর্ঘদিনের সহযোগী দাউদ উগলু

তুরস্কে নতুন দল ঘোষণা করলেন এরদোগানের দীর্ঘদিনের সহযোগী দাউদ উগলু

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ দাউদ উগলু নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন। দেশটির বর্তমান ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) থেকে পদত্যাগের তিন মাস পরে আজ শুক্রবার তিনি নতুন দলের এ ঘোষণা দিলেন।

আরও পড়ুন : একেপি থেকে দাউদ উগলু’র পদত্যাগ : বিভক্তি কি বদলে দেবে তুরস্কের রাজনীতির মানচিত্র?

দাউদ উগলুর নতুন এই দলের নাম জেলেচেক পার্টি (ফিউচার পার্টি)। তিনি বলেন, ‘আমরা এই দলটির প্রতিষ্ঠা করেছি আমাদের ভবিষ্যত জনগণের ও ভবিষ্যত তুরস্কের জন্য।’

দাউদ উগলু তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের দীর্ঘদিনের সহযোগী ছিলেন। গত সেপ্টেম্বরে তাঁর পদত্যাগ এরদোগান এবং একে পার্টি উভয়ের জন্যই ক্ষতিকর ছিল।

গত মার্চে স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের মধ্যে পরাজয়ের পর থেকেই দলের ভেতরের কোন্দল মাথাচাড়া দিয়ে উঠছিল। বিশেষ করে দেশটির বাণিজ্যিক ও বড় শহরগুলোতে তার প্রভাব সুস্পষ্ট ছিল। এর জের ধরেই সমালোচনা করেছিলেন আহমেদ দাউদ উগলু। যারা দলের সমালোচনা করেছিলেন তাদের বহিষ্কারের জন্য বলা হচ্ছিল দলের ভেতর থেকেই। কিন্তু বহিষ্কারের আগেই দল থেকে পদত্যাগ করেছিলেন উগলু। আল জাজিরা।

আগের সংবাদপাকিস্তানে কুরআনের প্রাচীন ৯ লাখ পাণ্ডুলিপির সংগ্রহশালা ‘নুরুল কুরআন গুহা’
পরবর্তি সংবাদকাদের মোল্লাকে ‘শহিদ’ বলায় দৈনিক সংগ্রাম অফিসে হামলা, ভাঙচুর