তুরস্ক থেকে নিজ দেশে ফিরেছে ২শ সিরীয় শরণার্থী

তুরস্ক থেকে নিজ দেশে ফিরেছে ২শ সিরীয় শরণার্থী

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি বাহিনীর বিরুদ্ধে তুরস্কের অভিযানের পর সিরীয় নাগরিকরা দেশে ফিরতে শুরু করেছে। ইতোমধ্যেই নিজ দেশে ফিরেছে প্রায় ২শ সিরীয় শরণার্থী।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় ফিরে যাওয়া লোকজন জারাবাস এলাকায় আশ্রয় নিয়েছে। ২০১৬ সালে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় তুর্কি বাহিনী। শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে লোকজনের ফিরে আসা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। ৭০টি পরিবারের প্রায় ২৯৫ জন জারাবাস এলাকা থেকে তেল আবিয়াদ এলাকার দিকে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযান শুরু করে তুর্কি বাহিনী। সেখানে কুর্দি বাহিনীকে হটিয়ে নিরাপদ অঞ্চল তৈরির ঘোষণা দেয়া হয়। সিরিয়ার প্রায় ৩৬ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে তুরস্ক।

আগের সংবাদজার্মানিতে ইমামদের প্রশিক্ষণ দিতে পাইলট প্রকল্প শুরু
পরবর্তি সংবাদআসামে আবার নতুন করে এনআরসি হওয়ার ইঙ্গিত দিলেন অমিত শাহ