
আন্তর্জাতিক ডেস্ক:
গত ৫ দিনে তুরস্ক ও সিরিয়া থেকে উদ্ধারকৃত মৃতদেহের সংখ্যা পৌঁছেছে প্রায় ২৪ হাজারে। ইট-কংক্রিটের স্তূপের মধ্যে জীবিত অথবা মরদেহের সন্ধানে এখনও চলছে উদ্ধারকাজ। খবর রয়টার্সের।
অভিযানে যোগ দিয়েছে বহু দেশের হাজার হাজার উদ্ধারকর্মী। আছে স্বেচ্ছাসেবকরাও। কেবল তুরস্কে উদ্ধার হয়েছে ২০ হাজার ৩ শতাধিক মরদেহ। আহত ৮০ হাজারের বেশি। আর সিরিয়ায় প্রাণহানি নিশ্চিত হয়েছে সাড়ে তিন হাজারের ওপর।
৬ ফেব্রুয়ারি সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। ওই ভূমিকম্পের ১৫ মিনিট পর ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি বড় ভূমিকম্প এবং পরে অনেকগুলো আফটারশক হয়।
