দক্ষিণ এশিয়ায় মানবাধিকার প্রশ্নে মার্কিন কংগ্রেসের শুনানি, গুরুত্ব পাবে কাশ্মীর

আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ এশিয়ায় মানবাধিকার প্রশ্নে আগামী ২২ অক্টোবর মার্কিন কংগ্রেসের উপকমিটি একটি শুনানি করবে। শুনানিতে কাশ্মীর পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে বলে গত ৩০ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কংগ্রেসের উপকমিটির এশিয়াবিষয়ক চেয়ারম্যান ব্র্যাড শেরম্যান। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উপকমিটির শুনানিতে অধিকৃত কাশ্মিরে মানবিক পরিস্থিতি এবং সেই সাথে কাশ্মীরিদের খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর ‘পর্যাপ্ত সরবরাহ’ রয়েছে কি না তা পর্যালোচনা করা হবে। খবর দ্য ডন।

ব্র্যাড শেরম্যান বলেন, ‘আগস্টে আমি ও আমার সহকর্মী কংগ্রেস সদস্য আন্দ্রে কারসনের (ডি-আইএন) কাশ্মীরের সান ফার্নান্দো উপত্যকার আমেরিকানদের সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল। তাদের কাছ থেকে আমরা উপত্যকাটির কঠিন পরিস্থিতি সম্পর্কে শুনেছি। তারা এ-ও জানিয়েছে যে, কাশ্মরের বসবাসরত স্বজনদের বিষয়ে তারা উদ্বিগ্ন। এর পর থেকে কাশ্মিরি আমেরিকানদের সাথে আমার বেশ কয়েকটি বৈঠক হয়েছে। আমি কাশ্মীরে মানবাধিকার সম্পর্কে আরো জানার অপেক্ষায় রয়েছি, বলেন মার্কিন কংগ্রেসম্যান শেরম্যান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা অ্যালিস ওয়েলস এবং গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিভাগের উপসহকারী সচিব স্কট বাসবি ২২ অক্টোবরের শুনানিতে অংশ নেবেন। শেরম্যান আরো বলেছেন, শুনানিতে অন্য স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের আমন্ত্রিত করা হয়েছে এবং তারা বেসরকারি মানবাধিকারকর্মীদের কাছ থেকেও এই বিষয়ে শুনবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

গত সপ্তাহে ওয়েলস বলেছিলেন, অধিকৃত কাশ্মীরে যে অচলাবস্থা সৃষ্টি করে রাখা হয়েছে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের গুরুতর উদ্বেগ রয়েছে। ওয়েলস সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা জরুরি অবস্থা তুলে নিতে দ্রুত পদক্ষেপ নেয়ার আশা করি এবং যারা আটক হয়েছেন তাদের মুক্তি দেয়ার আহ্বান জানাই।’

আগের সংবাদদক্ষিণ আফ্রিকায় চার বছরে ৪৫২ জন বাংলাদেশিকে হত্যা
পরবর্তি সংবাদসরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক: বাগদাদসহ তিন শহরে কারফিউ