দলীয় প্রধানের পদ ছাড়লেন থেরেসা মে

ফাতেহ ডেস্ক

আনুষ্ঠানিকভাবে দলীয় প্রধানের পদ ছাড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। তবে নিজের উত্তরসূরি নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। গত ২৪ মে কনজারভেটিভস দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মে।

দুই দফা আনাস্থা ভোটের মুখোমুখি হওয়া আর কয়েক দফায় ব্রেক্সিটের খসড়া প্রস্তাব বাতিলের পর মেয়াদ পূর্ণ না করেই প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান টেরিজা মে। তার পদত্যাগের পর, লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা থেকে প্রধানমন্ত্রী পদের প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ শুরু করে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি।

বিকেল ৫টা পর্যন্ত আবেদনের সময় পাবেন টোরি এমপিরা। আগামী মাসের মধ্যে টেরিজা মে’র অধীনেই দলনেতা নির্বাচন করবে কনজারভেটিভ পার্টি। নতুন প্রধানমন্ত্রীর জন্য, আগামী ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট কার্যকরের… কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

আগের সংবাদপাঁচদিনে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩
পরবর্তি সংবাদদলের নেতৃত্বের পরিবর্তন চায় বিএনপির একাংশ