দাওরায়ে হাদিসের সাময়িক সনদ ও নম্বরপত্র দিচ্ছে হাইয়াতুল উলইয়া

ফাতেহ ডেস্ক:

১৪৪১ হিজরী/২০২০ সনের দাওরায়ে হাদীসের সাময়িক সনদ ও নম্বরপত্র প্রদান করা হচ্ছে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।

বুধবার সংস্থাটির ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪১ হিজরী/২০২০ সনের দাওরায়ে হাদিস (তাকমীল) পাসের সাময়িক সনদপত্র ও নম্বরপত্র উত্তোলনের জন্য (১) মূল প্রবেশপত্র, (২) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনপত্র প্রদর্শনের পাশাপাশি (৩) মূল নিবন্ধনপত্র প্রদর্শন করতে হবে। তাই ১৪৪১ হিজরী/২০২১ সনে উত্তীর্ণ দাওরায়ে হাদিস (তাকমীল) ফারেগীনগণ আল-হাইআতুল উলয়ার অফিসে সাময়িক সনদ উত্তোলনের জন্য আসার সময় উপরোক্ত কাগজপত্র সঙ্গে আনবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৪৩৮-১৪৪০ হিজরী/২০১৭-২০১৯ সনের সাময়িক সনদ ও নম্বরপত্র উত্তোলনের জন্য আসার সময় মূল প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনপত্র সঙ্গে আনতে হবে।

আগের সংবাদআল জাজিরায় বাংলাদেশকে নিয়ে করা তথ্যচিত্র সরানোর নির্দেশ
পরবর্তি সংবাদইফার নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করলেন ড. মো: মুশফিকুর রহমান