দিল্লি পেয়েছিস! বলেই দুই মুসলিমকে মারধর

ফাতেহ ডেস্ক

বিতর্কিত ও ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন ঘিরে দিল্লিতে মুসলিম হত্যার আঁচ পড়ল এবার পশ্চিমবঙ্গেও। সোমবার পশ্চিম উত্তরপ্রদেশের বুলন্দ শহরে প্রকাশ্য রাস্তায় দুজন মুসলিম ব্যক্তিকে পৈশাচিক নির্যাতনের ঘটনা ঘটেছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, হামলাকারীরা দিল্লির প্রসঙ্গ টেনে ধর্ম তুলে কটূক্তি করে ওই দু’জনকে। গোহত্যাকারী বলে গালিগালাজ করে অ্যাসিড হামলার হুমকি দেয়। যদিও এই ঘটনার সঙ্গে দিল্লি-সন্ত্রাসের যোগ মানতে নারাজ উত্তরপ্রদেশ পুলিশ।

বুধবার অনলাইনে ছড়িয়ে পড়ে এই ঘটনার ভিডিয়াটি। সেখানে দেখা গিয়েছে, ওই দু’জনকে ঘিরে ধরে লাঠি-ঘুসি মারছে ছয়-সাত জনের একটি দল।

যন্ত্রনায় কাতরাতে কাতরাতে প্রাণভিক্ষা করতে দেখা যায় আক্রান্তদের। এক সময়ে দেখা যায়, হলুদ প্যান্ট ও কমলা জ্যাকেট পরা এক ব্যক্তি রাস্তার পাশে দাঁড়ানো একটি গাড়ির পিছনে লুকিয়ে থাকা এক জনকে টেনে বার করে লাঠিপেটা করছে। হামলাকারীদের ‘ভাই’ বলে ডেকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতিমিনতি করতে থাকেন তাঁরা। ভিডিওটি কে তুলেছে তা জানা যায়নি। সেখানে দেখা গিয়েছে, মোটরসাইকেলে বসে কয়েক জন নির্লিপ্ত মুখে ঘটনাটি দেখছে।

আক্রান্তদের এক জন পুলিশকে বলেছেন, ‘‘আমরা গাজর কেনার জন্য বাজারে যাচ্ছিলাম। ওরা আমাদের সামনে এসে বাইক থেকে নেমে আমাদের টেনেহিঁচড়ে রাস্তার এক দিকে নিয়ে যায়। জনা ছয়-সাত লোক ছিল। ‘এটা দিল্লি পেয়েছিস না কি!’, এই প্রশ্ন করে মারতে শুরু করে।

ওই ব্যক্তির অভিযোগ, তাঁদের টানতে টানতে আর একটি জায়গায় নিয়ে যায় হামলাকারীরা। সেখানে চেন ও অস্ত্র নিয়ে অপেক্ষা করছিল কয়েক জন। এক আক্রান্ত বলেছেন, ‘‘দিল্লি-হিংসার সঙ্গে আমাদের কোনও যোগ নেই। আমরা এখানে সবাই ভাই-ভাই।’’

বুলন্দশহর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তাদের বক্তব্য, এর সঙ্গে দিল্লির ঘটনার কোনও যোগ খোঁজা অর্থহীন। পুলিশ জানিয়েছে, ইভটিজিংয়ের ঘটনা থেকে মারামারির সূত্রপাত। পুলিশের এফআইআর-এও এই হামলার পিছনে কী কারণ তা উল্লেখ করা হয়নি।

-এ

আগের সংবাদআমওয়াস : সাহাবা যুগের মহামারী
পরবর্তি সংবাদদেশে ৯ ঘন্টায় সড়কে ঝরলো ২১ প্রাণ